প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দারুস সালাম এলাকায় পুরোনো টায়ার বিক্রির একটি বাজারে গতকাল বৃহস্পতিবার রাতে আগুন লাগে। দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুজ্জামান বলেন, ‘দ্বীপনগর পুরাতন টায়ার পট্টি’ নামে পরিচিত বাজারটিতে আগুন লাগে। এতে কেউ আহত বা দগ্ধ হননি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, রাত ১০টা ৫০ মিনিটে টায়ার পট্টিতে আগুন লাগে। খবর পেয়ে মিরপুর স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভতে সময় লাগবে। টায়ারে আগুন লাগায় দ্রুত নেভানো সম্ভব হচ্ছে না। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।