প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার এমইউ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল শুক্রবার জেএসসি পরীক্ষার প্রথম দিনে ১০ জন শিক্ষার্থীর ২০১২ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রায় দেড় ঘণ্টা পরীক্ষা চলার পর বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে। পরে কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জানালে তাঁরা তাৎক্ষণিকভাবে ১০ পরীক্ষার্থীকে ২০১৪ সালের প্রশ্নপত্র বিতরণ করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। আমতলীর ভারপ্রাপ্ত ইউএনও দেবেন্দ্রনাথ ওঁরাও বলেন, দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জেলা প্রশাসকের নির্দেশে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, হল কর্তৃপক্ষ অদক্ষতার পরিচয় দেওয়ায় এ ঘটনা ঘটেছে।