পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ প্রধান বিচারপতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে বিচারাধীন পুরোনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন। আদালতের বিচারিক কাজ পরিদর্শনে রাজশাহীতে এসে গতকাল বুধবার দুপুরে তিনি এ তাগিদ দেন।
বিচারিক কাজ পরিদর্শন শেষে প্রধান বিচারপতি স্থানীয় আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আইনজীবীরা আদালতে বিচারক-সংকটের বিষয়টি প্রধান বিচারপতিকে জানান। প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সম্পদ সীমিত। এ সীমিত সম্পদের মধ্যে দিয়ে ধীরে ধীরে এসব সংকট নিরসনের চেষ্টা করা হচ্ছে।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর দায়রা জজ আশরাফুল হক, জেলা দায়রা জজ হোসেন শহীদ আহমেদ, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক জমসেদ আলী। পরে প্রধান বিচারপতি রাজশাহী সার্কিট হাউসে বিচারিক কার্যক্রম ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন করেন।