পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাহাড়সমান ব্যর্থতার জন্য কেবল দু-একজন মন্ত্রীর পদত্যাগ নয়, প্রধানমন্ত্রী আপনি পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করুন এবং জনগণকে মুক্তি দিন।’বেহাল মহাসড়ক ও দুর্ঘটনায় প্রাণহানিতে সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। ‘সরকারের দুর্নীতি ও ব্যর্থতা’ নিয়ে বিএনপিকে কিছু বলতে হচ্ছে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সরকারি দলের নেতারা সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলছেন। সরকারি দলের জ্যেষ্ঠ নেতারা ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগ দাবি করছেন। এমনকি সরকারের পক্ষের পত্রিকাগুলোতে সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা হচ্ছে। সরকারের ব্যর্থ মন্ত্রীরা পদত্যাগ করলে পুরো মন্ত্রিসভা খালি হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রীর উচিত তাঁর মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেওয়া।ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আড়াই বছরের ব্যর্থতা ঢাকতে সরকার বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে পার পেতে চাইছে।