পুরো শীতাতপ নিয়ন্ত্রিত হচ্ছে মৈত্রী এক্সপ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন থেকে সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত কোচ নিয়ে চলাচল করবে। ট্রেনটিতে আধুনিক কোচ ও আসনসংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান কলকাতা পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা রবি মহাপাত্র। তিনি গতকাল শুক্রবার জানান, মৈত্রী ট্রেনে ১০টি কোচ থাকবে। ৪টি এসি প্রথম শ্রেণি, ৪টি এসি প্রথম শ্রেণির চেয়ার কোচ এবং ২টি এসি পাওয়ার কার থাকবে। ১০টি কোচে এখন থেকে ৪৫৬ জন যাত্রী চলাচল করতে পারবেন। মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ২০০৮ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল।