পুরোনো আইনেই তনু হত্যার বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের দেশে যত বিচার হচ্ছে, চার্জশিট হচ্ছে সব পুরোনো আইনেই হচ্ছে। তনু হত্যার বিচারও পুরোনো আইনেই হবে। আজ সোমবার সন্ধ্যায় সাভারে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বিদেশি বন্ধু আমাদের রক্তচক্ষু দেখিয়েছেন এবং এখনো দেখাচ্ছেন। অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে ও বিদেশে। কিন্তু সব উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

গণস্বাস্থ্যকেন্দ্রের পিএইচএ ভবনে আয়োজিত সাভার গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহাম্মেদ, ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমান, ছাত্র সংসদের সহসভাপতি শামীম হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।