পুরোনো কাঠামোতেই পোশাকশ্রমিকদের বোনাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদ উপলক্ষে পোশাকশিল্পের শ্রমিকদের বোনাস পুরোনো মজুরিকাঠামোতেই দেওয়া হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।তথ্য বিবরণীতে বলা হয়েছে, পোশাক খাতের সার্বিক অবস্থা বিবেচনা করে আসন্ন কোরবানি ঈদের বোনাস অক্টোবর মাসের প্রদত্ত মজুরিকাঠামো অনুসারে দেওয়া হবে। এ ছাড়া ঘোষিত বর্ধিত মজুরিকাঠামো ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শ্রমিকেরা বর্ধিত বেতনের এই সুবিধা ভোগ করবেন।