পুরোনো কারাগারে আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে পুরোনো ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে’ ২৫ মার্চ থেকে শুরু হবে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শীর্ষক প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ১০০ টাকা। গতকাল বুধবার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এ কথা বলেন। তিনি বলেন, ২২৮ বছর পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঠিকানা বদল হয়েছে। তবে পুরোনো কারাগার এখন ইতিহাসের প্রামাণ্য দলিল। এবারের প্রদর্শনীতে বঙ্গবন্ধুর অসামান্য নেতৃত্ব ও ঐতিহাসিক ঘটনার ১৭১টি আলোকচিত্র থাকবে। বাংলাদেশ জেল ও বেসরকারি প্রতিষ্ঠান জার্নি আয়োজিত প্রদর্শনীটি চলবে ২৭ মার্চ পর্যন্ত। নিজস্ব প্রতিবেদক