পুরোনো কারাগারে আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো শুরু হলো পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে আলোকচিত্র প্রদর্শনী। স্বাধীনতা দিবস উপলক্ষে কারাগারের স্মৃতিবিজড়িত অংশে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শিরোনামের এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। চলবে ২৭ মার্চ পর্যন্ত।
গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রদর্শনীর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, আয়োজক সংস্থা জার্নির চেয়ারম্যান খন্দকার বজলুল হক প্রমুখ।
প্রদর্শনীতে দেড় শতাধিক দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে।