প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ছাদ পুনর্নির্মাণে ব্যবহৃত পুরোনো রড অপসারণ শুরু করেছেন ঠিকাদার। এর পরিবর্তে নতুন রড দিয়ে ছাদ তৈরির প্রক্রিয়া চলছে। এ জন্য নির্মাণস্থলে প্রয়োজনীয় রড মজুত করা হয়েছে।
এ বিষয়ে ঠিকাদার আনিচুর রহমান বলেন, ‘পুরোনো রড দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। শ্রমিকেরা ছুটিতে থাকায় রডগুলো অপসারণ করা যায়নি। নতুন রড দিয়েই ছাদ ঢালাই হবে। আশা করি ভুল-বোঝাবুঝির অবসান হবে।’
এ ব্যাপারে জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ‘শিক্ষাপ্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি মনিটরিং করতে বলেছি। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি করা হবে। আশা করি বিদ্যালয়ের ছাদের কাজের মান ভালো হবে।’