পুরোনোদের প্রাণবন্ত এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই কবে বিদ্যালয় ছেড়েছেন। ছেড়েছেন কলেজ। এখন যাঁর যাঁর মতো ব্যস্ত সবাই। তাই সুযোগ যখন এল সতীর্থদের সঙ্গে আবার দেখা করার, কেউ হাতছাড়া করতে চাননি। ছুটে এসেছেন যে যেখানে ছিলেন। সঞ্চৃতিচারণা, আনন্দ-হুল্লোড়ে কেটেছে বেলা। গত শনিবার কুলাউড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল এ মিলনমেলার। আয়োজন করেছিল ‘৮১ ব্যাচ এনসি (নবীন চন্দ্র) স্কুল ও কুলাউড়া কলেজ’ নামের একটি সংগঠন। সংগঠনটি নবীনচন্দ্র বিদ্যালয়ের ’৮১ এসএসসি ব্যাচ ও ওই বছরের কুলাউড়া কলেজের শিক্ষার্থীদের নিয়ে মিলনমেলার আয়োজন করে। এ দিনের কর্মসূচির মধ্যে ছিল পুনর্মিলনী, সঞ্চৃতিচারণা ও শিক্ষকদের সম্মাননা প্রদান। পরে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সমন্বয়কারী মো. খালেদ পারভেজ বখ্শ গতকাল রোববার বলেন, ‘এ আয়োজনের মধ্য দিয়ে মূলত সবাইকে একত্র করার চেষ্টা করা হয়েছে। কিন্তু অনেকেই দেশের বাইরে থাকায় আসতে পারেনি। কুলাউড়ায় এ রকম অনুষ্ঠান এই প্রথম। আমরা শুরু করেছি, এখন হয়তো আরও অনেকে আরও বড় করে করবেন।’অনুষ্ঠানে কুলাউড়া ডিগ্রি কলেজের বর্তমান অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ও ’৮১ ব্যাচ এনসি স্কুল ও কুলাউড়া কলেজের অন্যতম সমন্বয়কারী মো. বদরুজ্জামান সজলের সঞ্চালনায় কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মনতোষ চন্দ্র রায়, ওয়াহিদ উদ্দিন আহমদ, মোদারিছ আলী, মো. আবদুর রকিব, নুরুল ইসলাম খান, ফরিদা খানম ও সিথি সেন এবং এনসি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আমান উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক রাধেশ্যাম রায়, শিক্ষক ননী ভট্টাচার্য, সুশীল সেনগুপ্ত, সিতেশ চন্দ্র দাস, মাসুক আহমদ চৌধুরী ও প্রফুল্ল চন্দ্র নাথকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসব শিক্ষকের হাতে সমঞ্চাননা ক্রেস্ট তুলে দেন তাঁদেরই সেই সময়ের ছাত্ররা। ক্রেস্ট প্রদানকারীরা হচ্ছেন: রাষ্ট্রপতির সহকারী চিকিৎসক লে. কর্নেল মো. শামীম হায়দার, শিল্প মন্ত্রালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ফকরুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক উপপরিচালক বদরুল হায়দার চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. আবু হেলাল চৌধুরী, নিউজ টুডের ব্যবস্থাপনা ও বার্তা সম্পাদক আকতার হোসাইন প্রমুখ। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন মিত্রা ভট্টাচার্য, বিপুল চক্রবর্তী, সুদর্শন রবিদাস, অপরাজিতা ভট্টাচার্য, সুমাইয়া আহমদ ও চৌধুরী নুজহার। কবিতা আবৃত্তি করেন উমা মুখার্জি ও চৌধুরী নুসরাত নাজিবা। নৃত্য পরিবেশন করেন অদিতি চক্রবর্তী। পরে সংগঠনের পক্ষ থেকে ’৮১ ব্যাচের উপস্থিত সবাইকে উপহার দেওয়া হয়।