পুলক হত্যা মামলার প্রধান আসামি কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষার্থী পুলক পাল হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. ইমরান আহমদকে (২০) গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে। নয় দিন পালিয়ে থাকার পর গত রোববার ভোরে র্যাব তাঁকে গ্রেপ্তার করে।