পুলিশ অ্যাসোসিয়েশনে ফারুক সভাপতি মাজহারুল সম্পাদক
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর ফারুক সভাপতি এবং তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার নয়াপল্টনের অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এসএম শিবলী নোমানের উপস্থিতিতে এক বছর মেয়াদে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যদের মধ্যে বনানী থানার মোহাম্মদ ফরমান আলী ও চকবাজার থানার শামীম অর রশীদ তালুকদার সহ সভাপতি, শাহবাগ থানার আবুল হাসান ও রমনা থানার কাজী মাঈনুল ইসলাম যুগ্ম সম্পাদক হয়েছেন। এ ছাড়া ঢাকা জেলার নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল ও বরিশাল রেঞ্জের
পরিদর্শক মো. আলাউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সুব্রত কুমার ভক্ত অর্থ সম্পাদক, ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের মো. এমরানুল ইসলাম দপ্তর সম্পাদক, ঢাকা জেলার রেঞ্জ পরিদর্শক মো. আলী আকবর খান ও ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক আমেনা খাতুন মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন। (বিজ্ঞপ্তি)