পুলিশ ও কর্তৃপক্ষের দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর উত্তরা ইপিজেডে গত বৃহস্পতিবার পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত ইপিজেডের দুটি কারখানা খোলেনি। তবে অন্যান্য কারখানায় গতকাল স্বাভাবিক কাজকর্ম চলে।সংঘর্ষের ওই ঘটনায় পুলিশের পক্ষে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আড়াই থেকে তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে বৃহস্পতিবারই মামলা করেন। পরদিন শুক্রবার ইপিজেডের পক্ষ থেকেও ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা অনেককে আসামি করে আরেকটি মামলা হয়।