পুলিশ ও গাড়ি চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় কফিল উদ্দিন (৪২) নামের পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্য নিহত হয়েছেন। একই দিন গাজীপুর সদর উপজেলায় মাইক্রোবাসের এক চালক নিহত হয়েছেন।
কফিল ডিএমপির এসবির নিরাপত্তা শাখার সদস্য (কনস্টেবল) ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামে।
মানিকগঞ্জ সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে মোটরসাইকেলে করে কফিল গ্রামের বাড়ি যাচ্ছিলেন। সকাল আটটার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
এদিকে সকালে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৬ নম্বর ফটকের সামনে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক গিয়াস উদ্দিন (৩০) ঘটনাস্থলেই নিহত হন।