পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছে শিপিং এজেন্টস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে চলাচলকারী জাহাজের বর্জ্য তেল সংগ্রহসহ নানা কাজ আদায়ে জাহাজ কোম্পানির কার্যালয়ে বহিরাগতদের অব্যাহত হুমকির বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনার ও বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। এ জন্য দুই সংস্থার কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল রোববার নগরের আগ্রাবাদে সংগঠন কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জে৵ষ্ঠ সহসভাপতি আহসানুল হক চৌধুরী। এতে সংগঠনের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি জাহাজের বর্জ্য তেল সংগ্রহের জন্য একটি জাহাজ কোম্পানির কার্যালয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হুমকি দেয় ছাত্রলীগের একটি পক্ষ। সম্প্রতি এ ধরনের হুমকির ঘটনা বেড়ে যাওয়ায় গতকাল এ বৈঠকের আয়োজন করে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন।