প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পুলিশ ও ভূমিদস্যুরা মিলে আমার স্বামীকে হত্যা করেছে। তদন্তের নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) খুলনার পুলিশ সুপার ও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হুমকি, অশালীন আচরণ ও দুর্ব্যবহারে শঙ্কিত হয়ে পড়েছি। তাঁরা আমার স্বজনদের নিরাপত্তা বিঘ্নিত করছেন। সিআইডির পুলিশ সুপার হত্যাকারীদের চিহ্নিত করার বদলে উদ্দেশ্যমূলকভাবে ও পরিকল্পিতভাবে প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা করছেন।’গত সোমবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিহত কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহসভাপতি সাইফুল্লাহ লস্করের স্ত্রী সুরাইয়া আক্তার। অভিযোগ অস্বীকার করে সিআইডির খুলনার পুলিশ সুপার আবদুর রহমান বলেন, তিনি এ ধরনের কথা বলেননি। মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে বাদীকে জানানো হয়।