প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গাবতলীতে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া পুলিশের কনস্টেবল সজল রায়কে গতকাল শুক্রবার জেলহাজতে পাঠিয়েছেন আদালত।গত বৃহস্পতিবার রাতে গাবতলী এলাকায় গরু ব্যবসায়ী আবদুল হালিমের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে সজলকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় লোকজন। তিনি দারুস সালাম থানার গাবতলী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ওই রাতেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই ঘটনায় দারুস সালাম থানায় মামলা হয়।মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, গতকাল ওই পুলিশ কনস্টেবলকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।