পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দক্ষিণ এশীয় গেমস (এস এ গেমস), ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের ক্রিকেট দলের ঢাকা সফর এবং বিশ্ব ইজতেমার কারণে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ ও স্থান পরে জানানো হবে। বিজ্ঞপ্তি।