পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁর নাম মো. মোক্তার হোসেন। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজের আদালতে এই অভিযোগে বাদী হয়ে মামলা করেন তাঁর স্ত্রী আকলিমা আক্তার। আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার বাদী আকলিমা আক্তার বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল মোক্তার হোসেনের সঙ্গে ২০০০ সালে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাঁর স্বামী দুই লাখ টাকা যৌতুকের জন্য তাঁকে নির্যাতন করছেন।

অভিযুক্ত কনস্টেবল মোক্তার হোসেনকে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।