পুলিশ কমিশনার সাক্ষ্য দিতে বলেছেন ওসিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শীর্ষস্থানীয় তিন সন্ত্রাসীর কাছ থেকে একে ৪৭ রাইফেলসহ অস্ত্র উদ্ধারের মামলার বাদী ও সাক্ষী কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিমকে আগামী ধার্য দিনে সাক্ষ্য দিতে বলেছেন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
গতকাল প্রথম আলোতে ‘চট্টগ্রামে তিন সন্ত্রাসীর মামলা থেমে আছে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পুলিশ কমিশনার প্রথম আলোকে বলেন, ‘আগামী ধার্য দিনে মামলাটিতে সাক্ষ্য দিতে তাঁকে (ওসি) বলেছি।’
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পাবলিক প্রসিকিউটর কামাল উদ্দিন আহামঞ্চদ জানান, মামলাটিতে আগামী ধার্য দিনে সাক্ষ্য দিতে ওসিকে মৌখিকভাবে জানানো হবে। যাতে মামলাটির দ্রুত নিষ্পত্তি হয়। আগামী ১৪ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। ২০১১ সালের ৬ জুলাই নগরের পাঁচলাইশ চালিতাতলী এলাকায় শিবিরের ক্যাডার সাজ্জাদ আলীর সহযোগী গিট্টু মানিকের বাড়িতে অভিযান চালিয়ে একটি একে ৪৭ রাইফেলসহ বিপুল অস্ত্র উদ্ধার করে তৎকালীন বায়েজিদ বোস্তামী থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বাদী হয়ে মামলা করেন। কিন্তু ২১ মাস ধরে ওই মামলায় সাক্ষ্য দিতে হাজির হচ্ছেন না তিনি। বাদী সাক্ষ্য না দেওয়ায় মামলাটি নিষ্পত্তি হচ্ছে না বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির দাবি।