পুলিশ কর্মকর্তা মিজানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। আগামী ১ মার্চ থেকে এই মামলার সাক্ষ্য নেওয়া শুরু হবে।বাদীর কৌঁসুলি ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় পুলিশ পরিদর্শক মিজানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭, ১০ ও ৩০ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।’প্রসঙ্গত গত ১২ জুলাই বন্ধুকে নিয়ে ফয়’স লেক এলাকায় বেড়াতে যায় ইস্পাহানী কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী। পুলিশ কর্মকর্তা মিজান ওই ছাত্রীসহ দুজনকে জোর করে গাড়িতে উঠিয়ে চকবাজারে হোটেল আল আকাবায় নিয়ে যান। মিজানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সেখানে রাতভর ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করেন। পরদিন অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।