পুলিশ কর্মকর্তাকে দুদকের চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুর রহমানকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। ৩১ মার্চ সকাল ১০টায় তাঁকে চট্টগ্রাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
পুলিশ পরিদর্শক শামছুর রহমান চট্টগ্রাম মহানগর পুলিশের যানবাহন শাখায় কর্মরত ছিলেন। ওই সময়ে তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেন বলে অভিযোগ ওঠে। চট্টগ্রাম নগরে তাঁর স্থাবর ও অস্থাবর যে সম্পদ রয়েছে, তা প্রকৃত আয়ের সঙ্গে সামঞ্জস্য নয় বলে দুদক ২০ মার্চ তাঁর কাছে চিঠি পাঠান। চিঠিতে সই করেন দুদকের উপসহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার।