পুলিশ কর্মকর্তাকে সাউথইস্ট ব্যাংকের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পুলিশের সহকারী মহাপরিদর্শক মো. কামরুল আহসানকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে সাউথইস্ট ব্যাংক। গত সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে অনুদানের চেকটি ঢাকা মেট্রোপলিট পুলিশ কমিশনার এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বেনজীর আহমেদের হাতে তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম মাঈনুদ্দীন চৌধুরী, কোম্পানি সচিব ও উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শাহজাহানসহ পুলিশ ও ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। বিজ্ঞপ্তি।