পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার আমেনা বেগমকে ফোন করে এবং খুদেবার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশের একজন পরিদর্শক ঘটনাটি তদন্ত করছেন বলে জানা গেছে।পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় আমেনা বেগমকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে দুই দেহরক্ষীসহ তাঁকে হত্যা করার হুমকি দেন। ফোন করার পর তাঁর কাছে খুদেবার্তা পাঠানো হয়।কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘৬ ফেব্রুয়ারি (গতকাল সোমবার) স্যারকে (আমেনা বেগম) বাসা থেকে না বেরোতে হুমকি দেওয়া হয়। অজ্ঞাতনামা এক সন্ত্রাসী এ হুমকি দেন। স্যারের সঙ্গে কথা বলার পর আমি নিজেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’পুলিশ সূত্র জানায়, গতকাল ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে চট্টগ্রাম আদালতে হাজির করার দিন ধার্য ছিল। এর সঙ্গে এই হুমকির যোগসূত্র থাকতে পারে বলে কোতোয়ালি থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান।