পুলিশ কর্মকর্তাদের নিজ হাতে মামলা লেখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের সব থানার পুলিশ কর্মকর্তাদের নিজ হাতে মামলার এজাহার লেখার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। ৯ জুলাই সব থানায় পাঠানো তাঁর সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। পুলিশ সুপারের ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশ কর্মকর্তারা অন্য লোকদের দিয়ে মামলার এজাহারসহ নানা প্রতিবেদন লিখিয়ে নেন। এতে তাঁদের মেধাশূন্যতা লক্ষ করা যাচ্ছে। নিজ হাতে না লিখলে একদিকে যেমন মূল বিষয় জানা থাকে না, তেমনি মামলার বিচারিক পর্যায়ে নানা সমস্যায় পড়তে হয়। কোনো কর্মকর্তা এই আদেশের ব্যতিক্রম করলে তাঁর বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত মাসে পুলিশ সুপার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাল্টা মামলা না নিতে লিখিতভাবে নির্দেশ দেন।