পুলিশ কর্মকর্তার গাড়ি উদ্ধার বা কোনো গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর থেকে গত বৃহস্পতিবার ভোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ি উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরের খিলজি রোড থেকে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলামকে বহনকারী গাড়িটি অস্ত্রের মুখে ছিনতাই করে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে তাঁর পরিবারের আরও দুই সদস্য ছিলেন। ছিনতাইকারীরা আরোহীদের সবার মুঠোফোন, স্বর্ণালংকার, নগদ টাকা ও হাতব্যাগ নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদ গতকাল শুক্রবার বলেন, গাড়ি উদ্ধারের চেষ্টা চলছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি।