পুলিশ কর্মকর্তার ঘরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা চত্বরে বসবাসরত এক পুলিশ কর্মকর্তার বাসায় চুরি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান বলেন, ‘উপজেলা চত্বরে সৈয়দপুর আদালতের সহকারী কোর্ট দারোগা (এটিএসআই) দেলোয়ার হোসেনের বাসায় চুরি হয়েছে শুনেছি। তবে ওই পুলিশ কর্মকর্তা থানায় লিখিত কোনো অভিযোগ দেননি।’
জানা গেছে, এটিএসআই দেলোয়ার হোসেন পরিবার নিয়ে কয়েক মাস ধরে সৈয়দপুর উপজেলা চত্বরে বলাকা-১ নম্বর সরকারি কোয়ার্টারে বসবাস করছেন। বুধবার রাতে চোরেরা ওই বাসার প্রধান দরজার তালার কড়া ভেঙে ভেতরে ঢুকে একটি বাইসাইকেল ও প্রায় ১০ হাজার টাকা নিয়ে যায়। সকালে চুরির বিষয়টি টের পান ওই পুলিশ কর্মকর্তা।
এ ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, উপজেলা পরিষদ চত্বরে একজন নৈশপ্রহরী পাহারায় থাকা সত্ত্বেও চুরির ঘটনায় সবাই হতবাক হয়েছেন। নৈশ প্রহরী তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন না করায় এ চুরির ঘটনা ঘটেছে৷ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামকে মৌখিকভাবে জানানো হয়েছে।