পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শেখ জয়নুদ্দীনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক। গতকাল বুধবার দুদকের উপপরিচালক আবদুছ ছাত্তার সরকার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র (নম্বর-৭২) জমা দেন।
দুদকের সূত্র বলেছে, অবৈধ সম্পদ অনুসন্ধান করতে গিয়ে শেখ জয়নুদ্দীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রাথমিক প্রমাণ পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে দুদক আইনের ২৬(২) ধারায় তাঁর সম্পদ বিবরণী চাওয়া হয়। নোটিশ পাওয়ার পরও তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী না দেওয়ায় গত ২৭ এপ্রিল রমনা মডেল থানায় মামলা করে দুদক। এটি তদন্ত করেন সংস্থার উপপরিচালক আবদুছ ছাত্তার সরকার।