পুলিশ কর্মকর্তার ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঘুষ দাবির অভিযোগে পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা’ শীর্ষক গত ৩ জানুয়ারি প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পর্কে নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান তাঁর বক্তব্য পাঠান লিখিতভাবে। তাতে তিনি উল্লেখ করেন, নালিশি মামলাটি আদালতের নির্দেশে তদন্তাধীন। আদালতের সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি নিষ্পত্তি হবে। সিএনজিচালিত অটোরিকশাটি চুরি হওয়ার চার বছর পর মালিকানা দাবি করে সীতাকুণ্ডের এজাহার মিয়া সদরঘাট ট্রাফিক অফিসে আবেদন করলেও কোনো প্রমাণাদি উপস্থাপন করতে পারেননি। এমনকি বিআরটিএ থেকে গাড়ির যে কাগজপত্র দেওয়া হয়, তাতে এজাহার মিয়ার স্বাক্ষরের মিল নেই। এ কারণে তাঁর বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়েছে।