পুলিশ কর্মকর্তার ১৪ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের দায়ে এক পুলিশ কর্মকর্তার ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।গত সোমবার বিকেলে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুর আলী এ রায় ঘোষণা করেন। জামিনে থাকা আসামি রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন।দণ্ডপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নাম আবু তাহের। তিনি জয়পুরহাটের কালাই থানার বাখরা গ্রামের স্থায়ী বাসিন্দা। ঘটনার পর তিনি ঢাকা মহানগরের রমনা থানায় বদলী হন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, গত বছরের জুলাইয়ে আবু তাহের বরখাস্ত হন। তাঁকে সরিয়ে রাজারবাগে নেওয়া হয়।২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি আবু তাহের সদর উপজেলার পৌর এলাকা পূর্বজালাসী মহল্লার মো. হাফিজউদ্দিনের স্ত্রী ও ছেলেমেয়েকে ফুসলিয়ে অপহরণ করেন।