প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের বারুতখানা এলাকা থেকে গত সোমবার জনতার হাতে আটক হওয়া পুলিশ কনস্টেবলকে ছিনতাই মামলায় কারাগারে পাঠানো হয়েছে। মহানগর হাকিম আদালতে হাজির করলে প্রথম আদালতের বিচারক সাহেদুল করিম এ নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া পুলিশ সদস্যের নাম শরীফ রানা। তিনি সিলেট জেলা পুলিশের মোটরযান শাখার কনস্টেবল পদে কর্মরত। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায়। গত সোমবার বেলা একটার দিকে নগরের জিন্দাবাজারের একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করে বারুতখানায় আরেকটি ব্যাংকে যান। সেখান থেকে একটি রিকশায় ওঠার সময় মোটরসাইকেলে থাকা তিনজন ছিনতাইকারী তাঁর টাকার ব্যাগ টান দিয়ে পালায়। এ সময় তাঁদের চিৎকার শুনে জনতা ধাওয়া দিয়ে ছিনতাইকারীদের একজনকে আটক করে। আটক ব্যক্তি নিজেকে পুলিশ বলে পরিচয় দেন।