পুলিশ ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিদেশিদের নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ শক্তি প্রকল্পে বিশেষ পুলিশ ক্যাম্প স্থাপন করা হচ্ছে। নামকরণ করা হয়েছে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পুলিশ ক্যাম্প’। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পাবনা জেলা পুলিশের সহযোগিতায় ক্যাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ঈশ্বরদী সাইট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, ইতিমধ্যে প্রকল্প এলাকায় পুলিশের নিরাপত্তামূলক তৎপরতা ও টহল বাড়ানো হয়েছে।