পুলিশ খুনে জড়িত কাউকে চিহ্নিত করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কনস্টেবল বাদল মিয়া হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকেই চিহ্নিত করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল প্রথম আলোকে জানান, এ ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। বৃহস্পতিবার রাতে মতিঝিলের এজিবি কলোনির টিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক থেকে বাদল মিয়ার লাশ উদ্ধার করা হয়। ট্যাক্সি ক্যাবে করে তাঁর লাশ দুর্বৃত্তরা ওই জায়গায় ফেলে গেছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে। তাঁর শরীরের আঘাতের চিহ্ন আছে। তবে তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধারণা, ছিনতাইকারীরা ট্যাক্সি ক্যাবে উঠিয়ে মানিব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করে। ঘটনার পর পুলিশ বাদীয় হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মতিঝিল থানায় হত্যা মামলা করে।বাদল মিয়া ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের কোম্পানি-২-এর কনস্টেবল হিসেবে তথ্যপ্রযুক্তি শাখায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাত আটটা থেকে পরদিন শুক্রবার সকাল আটটা পর্যন্ত শাহবাগের প্রজন্ম চত্বরে পুলিশের ক্লোজড সার্কিট ক্যামেরা নিয়ন্ত্রণ দলের একজন হিসেবে তাঁর দায়িত্ব ছিল।