পুলিশ গতকালও প্রতিবেদন দেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ ফজলে নূর তাপসকে হত্যাচেষ্টার মামলায় গতকাল বুধবারও তদন্ত প্রতিবেদন দাখিল করেনি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার এ মামলায় পুলিশের প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।মহানগর হাকিম আবদুর মজিদ আগামী ২২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এর আগেও কয়েক দফায় আদালত প্রতিবেদন দাখিলের জন্য সময় দেন। গত বছরের ২১ অক্টোবর রাতে রাজধানীর মতিঝিলে ঢাকা-১২ আসনের সাংসদ তাপসকে লক্ষ্য করে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন। এ ঘটনায় পরদিন তাপস মতিঝিল থানায় মামলা করেন।