পুলিশ গেল মাঠে বাচ্চারা শ্রেণীকক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শ্রেণীকক্ষ ফিরে পেয়েছে বরিশালের চর কাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গত বুধবার সকালে পুলিশ তাদের ক্লাস করার জন্য মাঠ ছেড়ে দিয়েছে। পাঁচ দিন পর শ্রেণীকক্ষে ক্লাস করতে পেরে শিক্ষার্থীরা আনন্দিত।
বুধবার সকালে স্কুলে গিয়ে দেখা যায়, পুলিশ সদস্যরা মাঠে দাঁড়িয়ে আছেন। আর বাচ্চারা ক্লাসরুমে ক্লাস করছে। বিদ্যালয় মাঠে পাওয়া গেল বন্দর থানার ওসি রেজাউল ইসলামকে। তিনি বলেন, পুলিশ সদস্যরা স্কুল ছেড়ে দিয়েছে। এখন দিনের বেলায় তাঁবু টানিয়ে মাঠেই থাকবে পুলিশ সদস্যরা। তবে রাতে গোলাবারুদের জন্য একটি কক্ষ ব্যবহার করতে হবে।
একজনকে খুন এবং গ্রামের ১৫টি হিন্দুর বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পর গ্রামের নিরাপত্তার জন্য গত শুক্রবার থেকে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয় স্কুলটিতে। এ নিয়ে বুধবার প্রথম আলোয় ‘বিদ্যালয়ে পুলিশ ক্যাম্প, মাঠে ক্লাস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।