পুলিশ-ডাকাত গুলিবিনিময় গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামে গত সোমবার রাতে পুলিশ ও ডাকাত দলের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এ সময় সেখান থেকে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ডাকাতেরা হলেন উপজেলার বৈলগাছি গ্রামের আবদুল মোমিন (২২), নতুন গুচ্ছপাড়া গ্রামের মুসা শেখ (২৩), ঠাকুরপাড়া গ্রামের নজরুল ইসলাম (২৩) ও আবদুস সালাম (৩৫) এবং বাউগান গ্রামের ইসমাইল হোসেন (৩০)।
বেলকুচি থানার ওসি আবদুল হাই জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে পুলিশ সোমবার রাত একটার দিকে বৈলগাছি কবরস্থানের পাশে একটি শ্যালো মেশিনের ঘরে জমায়েত হওয়া ডাকাত দলকে ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। জবাবে পুলিশও শটগানের ১৪টি গুলিবর্ষণ করে। এ সময় কয়েকজন ডাকাত পালাতে সক্ষম হলেও পাঁচজন ধরা পড়ে।