পুলিশ-ডাকাত গুলিবিনিময় তিনজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে গতকাল রোববার দুপুরে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলিবিনিময় হয়েছে বলে জানা গেছে। এ সময় ডাকাত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, যমুনা নদীতে নৌকায় ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত অবস্থান করছে বলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বেনিপুরচরে পৌঁছে। সেখানে ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে ডাকাতেরা নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় লোকজন ও পুলিশ মিলে ধাওয়া করে তিন ডাকাতকে ধরে ফেলে।
তাঁরা হলেন কুড়িগ্রামের সদর উপজেলার ভগবতীপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৬), জামাল উদ্দিন (৩৫) ও আবদুস ছাত্তার (৩৮)।