পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ গুলিবিদ্ধ ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকায় গত বুধবার গভীর রাতে পুলিশের সঙ্গে আবারও ডাকাতদলের বন্দুকযুদ্ধের ঘটনায় দুই পুলিশসহ অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর রাতে এই এলাকায় ডাকাতের গুলিতে খুন হন যাত্রীবাহী তিশা পরিবহনের চালক মো. জসিম উদ্দিন। ওই খুনের ঘটনায় আটক ডাকাত বাবুলকে নিয়ে পুলিশ গত বুধবার রাত সাড়ে ১২টার সময় মেধাকচ্ছপিয়ায় অস্ত্র উদ্ধারে গেলে ডাকাতদলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।