প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরে টহল পুলিশ দেখে রিভলবার ও গুলি ফেলে পালিয়ে গেছেন দুই তরুণ। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে শাহি ঈদগাহ এলাকার মাজারের কাছে এ ঘটনা ঘটে। টহল দলে থাকা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির বলেন, ওই এলাকায় নাশকতার ঘটনার আশঙ্কা থাকায় রাতে নজরদারি বাড়ানো হয়। রোববার রাত দেড়টার দিকে পুলিশ টহল দেওয়ার সময় দুজন তরুণ রিভলবার ও গুলি ফেলে পালিয়ে যান। উদ্ধার করা রিভলবারে ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট