প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় সাকি মিয়া (৫৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সাকি মিয়া গাইবান্ধা সদর পুলিশ কোর্টে কর্মরত ছিলেন৷ তাঁর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর হরিপুর গ্রামে। সাকি মিয়া গতকাল দুপুর ১২টার দিকে গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কের গোডাউন বাজার এলাকায় একটি রিকশাভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
গাইবান্ধা প্রতিনিধি