প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রেমানন্দ মিস্ত্রি (৪৮) নামে পুলিশের এক সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাউখালী-রাজাপুর সড়কের শিয়ালকাঠির নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রেমানন্দ পিরোজপুরের মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঝালকাঠির কীর্তিপাশা গ্রামে।