পুলিশ পরিচয়ে অপহরণ পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের এক শিক্ষককে অপহরণের দুই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে পুলিশ পরিচয়ে সাত-আট ব্যক্তি ছোলনা মহল্লার জর্জ একাডেমির অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শওকত হোসেন মিয়ার (৬৮) বাড়িতে গিয়ে ছয় ভরি ওজনের স্বর্ণালংকার ও আট হাজার টাকা লুট করে এবং তাঁকে অপহরণ করে নিয়ে যায়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন প্রথম আলোকে বলেন, পুলিশ পরিচয় দিয়ে টাকা ও সোনা লুটে নেওয়া এবং অপহরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।