প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে গতকাল সোমবার পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে দুই কর্মচারীর কাছ থেকে সাড়ে ১৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা৷ বরকত অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. এমদাদ আলী পাইকের দুই ব্যবস্থাপক রুহুল আমিন ও প্রভাত সাহা দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাইসাইকেলে মিলটিতে ফিরছিলেন৷ পথে কেবি মাছবাজার এলাকায় একটি মাইক্রোবাস তাঁদের গতিরোধ করে৷ মাইক্রোবাস থেকে দু-তিনজন লোক নেমে পুলিশ পরিচয় দিয়ে তাঁদের গাড়িটিতে তুলে রওনা দেয়৷ পরে টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়৷ বাগেরহাট প্রতিনিধি