পুলিশ পরিচয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গত বুধবার দুপুরে খুলনা নগরের ব্যস্ততম কেডিএ এভিনিউ থেকে এক কলেজছাত্রকে মাইক্রোবাসে তুলে তাঁর কাছে থাকা ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ছিনতাইকারীদের হাত থেকে মুক্ত হয়ে খুলনার আযম খান সরকারি বাণিজ্য মহাবিদ্যালয়ের ছাত্র ফয়সাল আহমেদ জানান, দুপুর দুইটার দিকে কেডিএ এভিনিউয়ের শিববাড়ি মোড়ে ডাচ্-বাংলা ব্যাংক থেকে ৬৫ হাজার টাকা তুলে বেরিয়ে তিনি রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সবুজ রঙের একটি মাইক্রোবাসে বন্দুক, ওয়ারলেস সেটসহ ছয়-সাতজন সাদা পোশাকধারী ব্যক্তি এসে ‘তুমি ইয়াবা ব্যবসায়ী’ বলেই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে তোলে ও রায়েরমহল এলাকার ফাঁকা রাস্তায় নিয়ে যায়। সেখানে আমার কাছে থাকা ওই ৬৫ হাজার টাকা নিয়ে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।