পুলিশ পরিচয়ে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মাধবদী পৌরসভার মেয়র সফি উদ্দিনের ভাই রতন মিয়ার বাড়িতে রোববার রাতে ডাকাতি হয়েছে। রতন মিয়া জানান, রাত দুটার দিকে শহরের বিরামপুর এলাকায় তাঁর বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ পান। পরিচয় জানতে চাইলে বলা হয়, ডিবির লোক (গোয়েন্দা পুলিশ)। দরজা খোলার সঙ্গে সঙ্গে ১০ থেকে ১২ জন লোক ভেতরে ঢুকে অস্ত্র দেখিয়ে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতদের অস্ত্রের আঘাতে তিনি এবং তাঁর স্ত্রী নাজমা বেগম আহত হন। পরে আলমারি ভেঙে নগদ ২৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন সেটসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।