পুলিশ পরিচয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে দুই বাড়িতে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। উপজেলার কেরোয়া ইউনিয়নে গতকাল সোমবার ভোরে এ ডাকাতি হয়। মুখোশধারী দুর্বৃত্তরা এ সময় অস্ত্রের মুখে ১৫ ভরি স্বর্ণসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার এসআই শামছুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত কেউ মামলা করতে থানায় আসেনি।