পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় গতকাল বুধবার রাতে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা করে সাত-আটজন ব্যক্তি। পরে এলাকাবাসী এসে এক ডাকাতকে ধরতে পারে।বাড়ির মালিক সিমেন্টের ব্যবসায়ী মো. কাজল বলেন, রাত সাড়ে ১০টার দিকে সাত-আটজন টঙ্গী থানার পুলিশ পরিচয় দিয়ে তল্লাশি করার কথা জানায়। তাদের বাসায় ঢুকতে দেওয়া মাত্র তাঁকেসহ বাড়ির অন্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে ফেলার চেষ্টা করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন বাড়ি ঘেরাও করেন। বিষয়টি বুঝতে পেরে ডাকাতেরা পালানোর চেষ্টা করেন। লোকজন ধাওয়া দিয়ে মাজহারুল ইসলাম ওরফে জামান নামে একজনকে আটক করে গণপিটুনি দেন।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।