পুলিশ পরিচয়ে ৩ বাড়িতে ডাকাতি গৃহকর্তা জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনার উত্তর রায়পুর গ্রামে পুলিশ পরিচয়ে গত বুধবার দিবাগত রাতে দুইটায় সৌদি প্রবাসীসহ তিন বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে মো. শাহজাহান নামের এক গৃহকর্তাকে কুপিয়ে জখম করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শিপন হোসেন জানান, উপজেলা চরমোহনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বিশ্বাসবাড়ির প্রবাসী মো. ফারুক ও আরিফ হোসেনের বিল্ডিয়ের কলাপসিবল গেটের তালা কেটে রাত দুইটার দিকে ১০-১৫ জনের একদল ডাকাত ভেতরে ঢোকে। এ সময় তারা অস্ত্রের মুখে জিমিঞ্চ করে পরিবারের সদস্যদের বেঁধে রাখে। পরে তারা পার্শ্ববর্তী তিন নম্বর ওয়ার্ডের মানিক-আমিন বাড়ির ব্যবসায়ী শাহজাহান হোসেনের ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে জখম করে। তাঁর হাত ও শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। তিনি রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।