পুলিশ পরিচয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের শহীদ জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মো. হাবিবুর রহমানকে (৬৮) তুলে নেওয়া হয়। ঘটনার এক ঘণ্টা পর যাত্রাপুর ইউনিয়নের তমালতলা নামক স্থানে রাস্তার পাশ থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করে গ্রামবাসী।